Home » দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস

দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস

by নিউজ ডেস্ক
A+A-
Reset

বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গড় গতি ৫৩ এমবিপিএস এবং মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস। যা পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে ৭৩ শতাংশ পিছিয়ে। নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক কোম্পানি সার্ফশার্কের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার (ডিজিটাল কোয়ালিটি লাইফ- ডিকিউএল) সংক্রান্ত এক সূচকে এই তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১২১টি দেশের ডিকিউএল পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে সার্ফশার্কের ডিকিউল সূচক। এই সূচকে ফিক্সড ইন্টারনেটের গতির হিসেবে বিশ্বের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ফিক্সড ইন্টারনেটের গতি ৩০০ এমপিবিএস। আর মোবাইল ইন্টারনেটের গতির হিসেবে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি ৩১০ এমবিপিএস।

এই তালিকায় সবার নিচে রয়েছে ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশটির মোবাইল ইন্টারনেটের গতি মাত্র ১০ এমবিপিএস।

সার্ফশার্কের তথ্য অনুযায়ী, গত এক বছরে যদিও বাংলাদেশের ফিক্সড ইন্টারনেটের গতি ৪১ শতাংশ এভং মোবাইল ইন্টারনেটের গতি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে; তা সত্ত্বেও এখনও বৈশ্বিক গড় গতির চেয়ে ৫ শতাংশ কম।

আরও খবর

Leave a Comment

সম্পাদকঃ মোস্তাফিজুর রাহমান

৪/এ/১ রোড ২, গুলশান ১, ঢাকা–১২১২

মোবাইল: +৮৮০ ১৮৫০ ৫০২৫৭১, ইমেইল: [email protected]

সংবাদ: [email protected]

স্বত্ব © ২০২৩ আজকের খবর ২৪

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00